ফেসবুক New Funny Bangla Jokes


(9) ফেসবুকে এক মেয়েকে দেখে পছন্দ হল। তাই তাকে নক করলাম…..
আমি : আপনার কি বয়ফ্রেন্ড আছে…?
মেয়ে : কেন, না থাকলে খুঁজে দেবেন নাকি….?
আমি : চেষ্টা করব খুঁজে দিতে। বলুন, কোন প্রফেশনের ছেলে আপনার পছন্দ..?
মেয়ে : আমি চাই আমার বয়ফ্রেন্ড ফুচকাওয়ালা হবে। আমি সারাদিন ওর দোকানে বসে ফুচকা খাবো।
আমি : ফুচকাওয়ালা কোন ছেলের সাথে আমার পরিচয় নেই। any other choice…..?
মেয়ে : ফুচকাওয়ালা না হয়ে আইসক্রিমওয়ালা হলেও চলবে। এই গরমে আইসক্রিম যা ইয়াম্মি লাগে।
আমি : হুম…!! আচ্ছা বলুন তো, বি.বি.এ করা ছেলে আপনার কেমন লাগে…?
মেয়ে : একদম আলুর মতো লাগে। আলু যেমন একটা কমন ভেজিটেবল, বি.বি.এ করা ছেলেও তেমন কম প্রোডাক্ট। কোন মার্কেট ভ্যালু নাই। তা ভাইয়া আপনি কী করেন…?
আমি ভয়ানক মন খারাপ করে জবাব দিলাম : ‘আজ পর্যন্ত লেখাপড়া করতাম, বি.বি.এ তে। তবে আজকের পর ব্যবসা করব। সকাল থেকে বিকেল পর্যন্ত আইসক্রিম বেচব, বিকেল থেকে রাত পর্যন্ত ফুচকা।
মেয়ে : ওয়াও !! হাউ সুইট। আপনার ফোন নাম্বার টা দিন তোNew Funny Bangla Jokes | Latest Funny Bangla Jokes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *