কিছু কৌতুক New Funny Bangla Jokes


(8) * বিজ্ঞানী : আমরা অনেক গবেষণা করে এই কম্পিউটার আবিষ্কার করেছি। এটা এ দেশের মানুষের মতো করে চিন্তাভাবনা করতে পারে।
সাংবাদিক : দারুণ। তা কী রকম?
বিজ্ঞানী : কোনো ভুল হলে এটা অন্য কম্পিউটারের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারে।

* দুই শজারু কথা বলছে।
১ম শজারু : কিরে, হাতে ব্যান্ডেজ কেন?
২য় শজারু : ভুলে নিজের পিঠ চুলকাতে গিয়েছিলাম!

* বাসে প্রচণ্ড ভিড়। ইয়া মোটা এক লোককে তার সামনে থাকা যাত্রী ধমক দিয়ে উঠল, কী ব্যাপার ভাই, ধাক্কা মারেন ক্যান?
মোটা লোকটা অবাক হয়ে বলল, কই ভাই, ধাক্কা মারলাম কই?
: এই তো। এই মাত্রই তো আবার ধাক্কা মারলেন।
: অ, বুঝছি। ঢাকা শহরে জোরে নিঃশ্বাসও ছাড়তে পারুম না।

* এক ভিক্ষুক লটারিতে ৪০ লাখ টাকা পেয়েছে। তাকে জিজ্ঞেস করা হলো, এই টাকা দিয়ে আপনি কী করবেন?
ভিখারি : প্রথমে একটা গাড়ি কিনমু। হাঁইটা হাঁইটা ভিক্ষা করতে ভালো লাগে না!
* জাম্বু পিলু : দাদু জানো, একটি গবেষণায় জানা গেছে, টেলিভিশন একসময় পত্রিকার স্থান দখল করে নেবে।
দাদু : অসম্ভব! টেলিভিশন দিয়ে তো আর বাতাস খাওয়া যায় না!

* স্যার : বলো তো, পিঁপড়া আমাদের কী উপকার করে?
ছোট ছাত্র : মিষ্টির প্যাকেট মা কোথায় রেখেছে পিঁপড়া তা দেখিয়ে দেয়।
* আচ্ছা বলুন তো, ১৯৯০ সালে জন্মেছে-এমন একজনের বয়স ২০১৫ সালে কত হবে?
পুরুষ হলে ২৫ বছর। কিন্তু মেয়ে হলে এর মধ্যে একটা কিন্তু আছে!

* রাসেল : পোশাকের কথা যদি বলিস, তাহলে আমার ভাইয়ের কথা উল্লেখ করতে হয়। ভদ্রলোকের পোশাক তো দিনে ১০-১২ বার বদলাতে হয়।
মিতু : বলিস কিরে, এত স্মার্ট? কত বয়স হলো তার?
রাসেল : এই তো, মাত্র তিন মাস।New Funny Bangla Jokes | Latest Funny Bangla Jokes

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *