সিনেমার শ্যুটিং Latest Funny Bangla Jokes 167

য়ক, পরিচালক সহ পুরো টীম নায়িকার জন্যে অপেক্ষারত। নায়িকা মেকআপ নিচ্ছে। হঠাৎ নায়কের মোবাইলে কল আসলো। তার মা ভয়ানক অসুস্থ। এখনই যেতে হবে হাসপাতালে। ছুটল নায়ক। হাসপাতালে গিয়ে দেখল মার রক্ত লাগবে। অনেক জনকে ফোন করে অবশেষে মিলল রক্ত। বেশ কিছু প্রয়োজনীয় মেডিসিন লাগবে। অনেক দোকান ঘুরে এনে দিল সব মেডিসিন। মায়ের আরও অনেক দরকারি জিনিসপত্র এনে দিল। তারপর ছুটল স্পটে। মনে অজানা ভয়। এই নায়িকা দেশের এক নম্বর। আর সে একজন নতুন নায়ক। একটা টারনিং পয়েন্ট ছিল এই সিনেমা। কিন্তু নায়িকা যখন দেখল সে স্পটে নেই, কি করল সে? নিশ্চয় চলে গেছে এতক্ষনে। রাস্তায় লম্বাজ্যামে পড়ল। হতাশায়, ক্ষোভে, দুঃখে কান্না করা বাকি। না জানি পরিচালককে কি বলবে? স্পটে গিয়ে প্রাণপণে ছুটল সে। গিয়ে দেখল পরিচালকের শান্ত মুখ। অজানা আশঙ্কায় কেপে উঠল নায়কের বুক। বললঃ “স্যরি স্যার। আম্মা খুবই অসুস্থ ছিল, রক্ত লেগেছে, অনেক ছোটাছুটির মধ্যে ছিলাম। নায়িকাকে আমি নিজে ফোন করছি, স্যরি বলব উনাকে। যেন উনি ফিরে………।” হাত দিয়ে ইশারা করে থামাল পরিচালক। তারপর বললঃ . “ফ্রেস হয়ে নাও তুমি। নায়িকার মেকআপ শেষ হয়নি এখনও।Thanks You So Much For Read New Funny Bangla Jokes And Latest Funny Bangla Jokes!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *