তিন টাউট বন্ধুর বহু দিন পর দেখা। তো তারা তিনজন রেস্টুরেন্টে খেতে গেল। একজন ওয়াশরুমে গেল। বাকি দুইজন আলাপ করছে।
বল্টু : তারপর দোস্ত, বাচ্চাকাচ্চা কয়টা?
পল্টু : আমার একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য একটা গাড়ি গিফট করছে। একবার বিয়ে হয়ে গেলে মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
বল্টু : আমারও একটাই ছেলে। আমার মতোই বুদ্ধিমান। ভার্সিটিতে পড়ে। সেও বিরাট বড়লোকের একমাত্র মেয়েকে পটাইছে। মেয়েকে ইম্প্রেস করার জন্য ফ্ল্যাট গিফট করছে। ভালোয় ভালোয় বিয়েটা হয়ে গেলেই মেয়ের বাপের সব প্রোপার্টি আমার।
এর মধ্যে তৃতীয় বন্ধু এলো। দুই বন্ধু তাকে জিজ্ঞেস করল_দোস্ত তোমার ছেলেমেয়ে কয়টা?
মতলব : আমার এক মেয়ে, আমার মতোই ধান্দাবাজ। দুই পোলারে নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে। একজন দিছে গাড়ি আর একজন দিছে ফ্ল্যাট। ভবিষ্যতে আরো অনেক কিছু আদায় করার প্ল্যান আছে।
Thanks You So Much For Read New Funny Bangla Jokes And Latest Funny Bangla Jokes!
ফেভারিট দলের ফুটবল ম্যাচ New Funny Bangla Jokes 235 মেয়েঃ জানু আজকে সারারাত জেগে থেকে টিভি দেখব..
ছেলেঃ কেন ? টিভি অসুস্থ, নাকি হার্ট এট্যাক করেছে? সারারাত দেখতে হবে কেন ?
মেয়েঃ আরে নাহ আজকে আমার ফেভারিট দলের ফুটবল ম্যাচ, ওইটা আমাকে দেখতেই হবে।
ছেলেঃ আজ কোন দলের খেলা ?
মেয়েঃ আমার প্রিয় দল ব্রাজিল আর রিয়াল মাদ্রির খেলা !!
ছেলেঃ ব্রাজিল আর রিয়াল মাদ্রির খেলা ?
মেয়েঃ হুম মেসিকে আমার খুব ভাল্লাগে, নেইমার কেও ভাল্লাগে আর রোনাল্ডোকেও ভাল্লাগে
ছেলেঃ এরা কোন দলের ?
মেয়েঃ চিননা? এরা সবাই ব্রাজিলে খেলে, তাইতো আমি ব্রাজিলের পাগলি সাপোর্টার !!
ছেলেঃ ও। তা তো বুঝাই যাচ্ছে ! আচ্ছা খেলা কয়টায় শুরু হয়ে শেষ হবে? আমি কি খেলা শেষে ফোন দিবো ?
মেয়েঃ আরে গাধা খেলা তো ৫০ অভার, ৫০ অভার হতে ৩ ঘন্টাতো লাগবেই !!!তুমি ঘুমিয়ে যেও।
ছেলেঃ ৫০ অভার ফুটবল ?!!! সিউর ?!!
মেয়েঃ ইয়াহ আম ড্যামন সিউর। আচ্ছা মেসি, নেইমার আর রোনালদোর মাঝে তোমার কাকে বেশি ভালো লাগে জানু ?
ছেলেঃ ৩ জনকেই ভাল লাগে । তোমার???
মেয়েঃ আমারও ৩ জনকেই ভালো লাগে। তবে মেসিকে বেশি ভালো লাগে, কারন সে খুব ভালো গোল আটকাতে পারে…!!!!
ছেলেঃ মেসি গোল কিপার?!
মেয়েঃ হুম ! নেইমার ও খারাপ খেলেনা , সে খুব ভালো রেফারী …!!!!
ছেলেঃ……….বেহুস
Thanks You So Much For Read New Funny Bangla Jokes And Latest Funny Bangla Jokes!