একবার এক বাপ নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো–“তোর্ সাথে এই মেয়েটি কে রে..?”
ছেলে : বাবা, সে আমার রুম পার্টনার আর আমার সাথেই থাকে। তুমি এটা নিয়ে কি কি ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্ক নেই। আমাদের দুজনেরই আলাদা আলাদা কামড়া আর আমরা দুজনে আলাদা আলাদা বেডে ঘুমাই। আমরা দু’জন শুধু খুব ভাল বন্ধু।
বাপ : ঠিক আছে বেটা।
পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলছে–“শুনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছিনা। আমার সন্দেহ তোমার বাবাই এটা চুরি করে নিয়ে গেছেন।
ছেলেটি রেগে গিয়ে বলল–“শাট আপ…তুমি এসব কি বলছো..?”
মেয়েটি বলল–“তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখোনা, জিজ্ঞেস করতে কি আপত্তি..?”
ছেলেটি বলল–“OK, আমি জিজ্ঞেস করব।” পরদিন ছেলে বাপকে একটা ই-মেইল পাঠালো…তাতে লিখলো–“আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা চুরি করেন নি। তবে ভুলবশত আপনি যদি প্লেটটা নিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি….আপনার ছেলে।
এক ঘন্টা পরই বাবার জবাব এলো–“আমি এটা বলছিনা যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত। কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। ইতি….তোর বাপ।
Thanks You So Much For Read New Funny Bangla Jokes And Latest Funny Bangla Jokes!