রাস্তায় কিছু ছেলে ঝগড়া করছিল। একজনের হাতে একটা মুরগি। এক বয়স্ক লোক ওদিকেই আসছিলেন। তিনি ওদের সামনে এসে বললেন, ‘কী ব্যাপার? এত জটলা কিসের?’
‘আঙ্কেল, আমরা একটা প্রতিযোগিতা করছি। যে সবচেয়ে মজার মিথ্যা কথা বলতে পারবে তাকে এই মুরগি গিফট করা হবে।’
‘ছিঃ ছিঃ!’ একেবারে খেঁকিয়ে উঠলেন সেই বয়স্ক ভদ্রলোক। ‘আমাদের সময় মিথ্যা কী জিনিস আমরা জানতাম না। প্রতিযোগিতা হতো ভালো ভালো জিনিস নিয়ে। এই যেমন সাঁতার কাঁটা, দৌড়ঝাঁপ- এই সব নিয়ে। যত বড় শাস্তিই হোক না কেন, আমরা তবু মিথ্যা বলতাম না।’
‘এই পল্টু। আঙ্কেলকে মুরগিটা দিয়ে দে রে।’Thanks You So Much For Read New Funny Bangla Jokes And Latest Funny Bangla Jokes!