একবার এক কৃষকের ঘোড়া অসুস্থ হয়ে পড়লো। চিকিতসার জন্য কৃষক এক পশুর ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার ঘোড়াটিকে ভালোকরে পরীক্ষা করে বলল—“আপনার ঘোড়াটা খুবই সিরিয়াস রোগে আক্রান্ত। আমি তিন দিন ঔষধ দিয়ে দেখব, যদি সেরে যায় তাহলে তো ভালো, নইলে এই ঘোড়াটাকে মেরে ফেলতে হবে। কারণ ওর এটা খুব সংক্রামক রোগ, ওর দেহ থেকে এই রোগটা অন্য প্রাণীর শরীরে সংক্রামিত হতে পারে।” ডাক্তারের এইসব কথা পাশে দাড়িয়ে থাকা একটা ছাগল শুনলো। পরের দিন ডাক্তার এলেন, ঘোড়াকে ঔষধ দিয়ে চলে গেলেন। ডাক্তার যাওয়ার পর ছাগলটি ঘোড়াকে গিয়ে বলল–“উঠো বন্ধু, হিম্মত রাখো, নইলে তোমাকে মেরে ফেলা হবে।”
পরের দিন আবার ডাক্তার এলেন, ঘোড়াকে ঔষধ দিয়ে চলে গেলেন। ছাগলটি আবার ঘোড়ার কাছে গিয়ে বলল–“বন্ধু, তোমাকে উঠতেই হবে, হিম্মত হারিয়ে ফেললে তোমাকে মেরে ফেলা হবে। আমি তোমাকে মদত করছি, তুমি উঠো।” তৃতীয় দিন ডাক্তার এসে কৃষককে বললেন–“আমার খুব কষ্ট হচ্ছে যে এই ঘোড়াটাকে মেরে ফেলতে হবে ভেবে, কারণ তিন দিনের চিকিতসার পর আমি ওর কোন উন্নতি টের পেলাম না।”
ডাক্তার যাওয়ার পর ছাগলটি ঘোড়ার কাছে এসে বলল–“দেখো বন্ধু, তোমার জন্য এখন ‘করো অথবা মরো’ স্থিতি প্রস্তুত হয়ে গেছে। তাই আজ যদি তুমি না উঠ, কাল তুমি মরে যাবে। এজন্য বলছি, হিম্মত হারিও না এই তো বেশ…আর একটু….বন্ধু, তুমি পারবে …সাবাশ..এখন জোরে খুব জোরে দৌড় দাও…সাবাশ…..
এই সময় কৃষক এসে দেখলো তার অসুস্থ ঘোড়াটা দৌড়ছে। কৃষক খুশিতে উন্মত্ত হয়ে উঠল। সে আশ পাশের সবাইকে একত্রিত করে চেঁচিয়ে বলল,
“চমতকার হয়ে গেছে, আমার ঘোড়া ঠিক হয়ে গেছে,…আমি এটা সেলিব্রেট করব। আজ আমরা আমার ছাগলের মাংস খাব
Thanks You So Much For Read New Funny Bangla Jokes And Latest Funny Bangla Jokes!